ক্যালিফর্নিয়ায় ভয়াবহ দাবানল ঠেকাতে প্রায় নয় হাজার দমকলকর্মীর পাশে নামানো হল বায়ুসেনাকেও। সি-১৩০ হারকিউলিস বিমান-সহ বেশ কয়েকটি হেলিকপ্টার ও এয়ার ট্যাঙ্ক থেকে ফোম ও আগুন নিয়ন্ত্রক রাসায়নিক ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
সূত্রের খবর, প্রায় ৬২ হাজার একর বনাঞ্চল জুড়ে ভয়াবহ এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। রকি ফায়ারের শিখা যতই ফোম ছোঁড়া হোক না কেন, এখনও পর্যন্ত মাত্র ১২ শতাংশ আগুনই নিয়ন্ত্রণে এসেছে। গত সোমবার থেকে দাউদাউ করে জ্বলছে আগুন।
ক্যালিফর্নিয়ার দমকলকর্মীরা জানাচ্ছেন, প্রায় পাঁচ হাজার বাড়ি দাবানলের বিপদসীমার মধ্যে রয়েছে। ১৩ হাজার বাসিন্দাকে এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই দাবানলে একজনের মৃত্যু হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 6
























