ভোমরা স্থল বন্দরে চলছে করোনা ভাইরাস পরিক্ষা ২১৮ জনের মধ্যে কেউ সনাক্ত হইনি

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:

করোনা ভাইরাস শনাক্তে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে সর্তকতা জারি অনুযায়ী ২৬ জানুয়ারী ভোমরা ইমিগ্রেশনে বসানো হয়েছে মেডিকেল টিম। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মত কোন উপসর্গ দেখা দিলেই সিভিল সার্জনকে অবহিত করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুস শহীদ জানান, উপ সহকারি মেডিকেল অফিসার স্বপ্না রানী মন্ডল ও ন্যাশনাল সার্ভিসের যুব উন্নয়নের হাসানুজ্জামানকে ভোমরা বন্দরের স্বাস্থ্য কেন্দ্রে বসানো হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন।
আজ ২৯ জানুয়ারি দুপুর পর্যন্ত এখানে ২১৮ জনকে পরিক্ষা করা হয়েছে তবে এখনো কারোর মধ্যে করোনা ভাইরাস এর লক্ষণ পাওয়া যায়নি।
করোনা ভাইরাসের বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক একটি পত্র পাওয়া গেছে। তারপরই মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে কাজ করে চলেছেন।
তিনি বলেন, জ্বর জ্বর ভাব, চোঁখ লাল, ব্যাথা এসব উপসর্গ দেখা দেওয়া যাত্রীদের বিষয়ে নাম পরিচয় লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গে অবহিত করতে বলা হয়েছে। সে সকল রোগীদের সদর হাসপাতালের নিদৃষ্টস্থানে রেখে সেবা দেওয়া হবে। একই সঙ্গে উপসর্গে ও নমুনা সংগ্রহ করে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসি আরকে পাঠানো হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ