১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ৪৫ জন শরণার্থী নিহত

ভূমধ্যসাগরে শরণার্থীদের জাহাজডুবিতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দুই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ইতালিয় উপকূলের দিকে জাহাজটি ডুবে যায়। কোস্টগার্ড বলছে, ইতালির পথ দিয়ে ইউরোপে শরণার্থী আসা বৃদ্ধি পেয়েছে।

জাতিসংঘ ও কোস্টগার্ড জানায়, সপ্তাহজুড়ে প্রায় ১৪ হাজার শরণার্থী ইতালি হয়ে ইউরোপে প্রবেশ করেছে। এর মধ্যে শতাধিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

ইতালীয় নৌবাহিনীর ভেগা নামের জাহাজ ‘অর্ধ নিমজ্জিত’ ছিল। জাহাজের ভেতরে ১৩৫ জন আটকে যায়। ১৭টি ধারাবাহিক অপারশনে অন্তত ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের এখনো খোঁজা হচ্ছে।

ছাড়ার সময় কত মানুষ জাহাজের অভ্যন্তরে ছিল তার সংখ্যা এখনো জানা যায় নি।

কোস্টগার্ড বলছে, উষ্ণ আবহাওয়া ও সমুদ্র শান্ত থাকায় লিবিয়া থেকে শরণার্থীরা ইতালি হয়ে ইউরোপে প্রবেশ করছে। তাদের বেশিরভাগই সাঁতাড় জানেন না। তাদের কাছে কোনো লাইফ জ্যাকেটও নেই। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে পারাপার হতে হাজার হাজার ডলার খরচ করছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফেডেরিকো ফোসি বলেন, “এটা স্পষ্ট যে উদ্ধারকারীরা দারুণ কষ্ট করেছেন। সপ্তাহজুড়ে জাহাজডুবির ঘটনা বেড়েই চলছে। যা অনেক ঝুঁকিপূর্ণ।”

আন্তর্জাতিক এই সংস্থার হিসাবে, গত দুই বছরে এই পথে প্রায় ৩ লাখ ২০ হাজারের বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। নিহত হয়েছেন অন্তত সাত হাজার। আর এই বছরে জুন পর্যন্ত ভূমধ্যসাগরে মারা গিয়েছে প্রায় এক হাজার ৪৭৫ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ