ভুমিকম্পে আটকে পড়া মানুষকে সাহায্য করবে তেলোপোকা

 ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে তেলোপোকা । যেকোনো ধ্বংসস্তূপ বা ময়লার ভিতর দিয়ে যাতায়াত সাহায্য করবে এই পোকা । যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা  তৈরি করেছেন তেলাপোকা আকৃতির একটি রোবট। গবেষকরা বলছেন,এটি পোকামাকড়ের মতোই আচরন করবে  ।

এটার সঙ্গে থাকা কামেরা ধসে পড়া বাড়িগুলোর অলিগলিতে গিয়ে গিয়ে ছবি পাঠাতে পারবে। ফলে ভূমিকম্পের শিকার কোন এলাকায় মাটি বা ভবনের নীচে আটকে পড়াদের কি অবস্থা, তা সহজেই জানা যাবে। তেলাপোকার মতোই গুটি গুটি পায়ে এটি যেকোনো জায়গা বা উঁচুতে উঠে পড়তে পারে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি জার্নালে এই আবিষ্কারের তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ