২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা সৈনিক আবদুল্লাহ আল হারুনের সহধর্মীনীর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

সাবেক গণপরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অন্যতম সহচর মরহুম আব্দুল্লাহ আল হারুন চৌধুরী স্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা’র মাতা বেগম খালেদা হারুন মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
১০ জানুয়ারি সকালে জমিয়তুল ফালাহ মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমার মরদেহে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, রাশেদ মনোয়ার, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, বন সম্পাদক এড: মুজিবুল হক, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান শিবলী, কায়সারুজ্জামান খান ফারুক, আবুল কালাম আজাদ, কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, নুরুল হুদা, আবদুল হক, কৃষ্ণারানী দাশ, তামান্না সুলতানা, অধ্যাপিকা ফাহমিদা জাহেদ চৌধুরী, নিলুফার জাহান বেবী, কায়কোবাদ ওসমানি, আবদুল্লাহ আল নোমান, এম মঞ্জুর আলম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ