১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় পিকআপের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে পিকআপের চালকসহ দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়ি চালক আমিরুল ( ৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)।

ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভরাডোবা বাসট্যান্ডের ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ