যুদ্ধ এড়াতে চাইলে ডোকলাম থেকে সেনা সরিয়ে নিক ভারত। ফের হুঁশিয়ারি চীনের। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিজেদের এলাকাকে রক্ষা করতে চীনের সেনা স্থির এবং দৃঢ় সংকল্প। পিপলস লিবারেশন আর্মির সিনিয়র কর্নেল লি লি বেইজিংয়ের হুয়াইরোউ সেনা ছাউনিতে আয়োজিত এক কর্মসূচিতে ভারতীয় সাংবাদিকদের গতকাল সোমবার এ কথা বলেছেন। জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ ১৮।
ডোকলাম সংকটের বিষয়ে চীনের সেনাবাহিনী কী ভাবছে, ভারতীয় সাংবাদিকরা তা রিপোর্টও করতে পারেন, এমন মন্তব্যও করেছেন লি লি। চীনা সরকারের খরচেই উত্তর বেইজিংয়ের হুয়াইরোউ সেনা ছাউনিতে গিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। যদি ভারত ডোকলাম থেকে সেনা প্রত্যাহার না করে, তাহলে চীন কী করবে? এমন প্রশ্ন ছিল লি লি’র প্রতি।
পোস্টটি যতজন পড়েছেন : 4
























