৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে খেলা চলাকালীন ক্রিকেট পিচে গাড়ী! ম্যাচ বন্ধ ছিল কিছু সময়!

ভারতের রঞ্জি ট্রফিতে দিল্লী বনাম উত্তর প্রদেশের ম্যাচ চলাকালীন শুক্রবার মাঠে একটি গাড়ি প্রবেশ করে তা পিচ পর্যন্ত চলে এসে থেমে যায়। এতে করে কিছুক্ষণ ম্যাচ বন্ধ ছিল। যদিও গাড়ির চালক দাবী করেছেন তিনি পথ ভুল করে স্টেডিয়ামের ভিতর ঢুকে পড়েছেন।

নয়া দিল্লী এয়ার ফোর্স মাঠে শুক্রবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দিল্লীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসময় মাঠে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা, রিশভ পান্ট এর মত তারকারা। ম্যাচ চলাকালীন আকস্মিক এই ঘটনায় সকলে হতবাক হয়ে যায়, এসময় খেলোয়াড়রা দ্রুত মাঠ ত্যাগ করে সাজঘরে ফিরে যান।
গাড়ির চালকের নাম গিরিশ শর্মা বলে ভারতীয় গণমাধ্যম দাবী জানিয়েছে। গিরিশ জানিয়েছেন, ঐ সময় মাঠে প্রবেশের গেটটি উন্মুক্ত ছিল এবং সেখানে কোন ধরনের নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তায় নিয়োজিত কেউই ছিলেন না। সে কারণেই তিনি ভুল করে মাঠে প্রবেশ করেছেন। তবে ঘটনা যাই হোক না কেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছে ও এর সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছে।
গাড়ি চালককে ইতোমধ্যেই দিল্লী পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বাসস।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ