অবশেষে ভারতের বাজারে আসছে অ্যাপেলের নয়া চমক অ্যাপেল-৬ এস৷ বাঙালির দুর্গা উৎসবকে আরও রঙিন করে দিতে পুজোর আগেই ১৬ অক্টোবর ভারতের বাজারে আনছে অ্যাপেল-৬ এস৷ চলতি বছরের ৯ই অক্টোবর বিশ্বের বাজারে আসে এই অ্যাপেলের এই নয়াফোন৷
৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই ফোনটিতে রয়েছে আইওএস-৯ প্রসেসর৷পাশাপাশি এই ফোনে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা৷ সেলফির জন্য এই ফোনে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে৷একাধিক ইন্টারনাল মেমোরির মডেলে এই ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে৷ তবে ভারতের বাজারে নয়া এই ফোনদুটির দাম কত হবে তা অ্যাপেলের তরফে জানানো হয়নি৷
পোস্টটি যতজন পড়েছেন : ২৫৮
























