মালাবার নামের এক নৌমহড়ার আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপে অনুষ্ঠেয় সামরিক মহড়ায় আমেরিকা ও জাপানের সঙ্গে অংশ নেবে ভারত। এ নৌমহড়ার দ্বিতীয় পর্বে ভারতের চারটি যুদ্ধজাহাজ অংশ নেবে।
ভারত ও আমেরিকা গত ডিসেম্বরে জাপানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দ্বিপাক্ষিক মহড়াকে ত্রিপক্ষীয় মহড়ায় পরিণত করার ঘোষণা দিয়েছিল ।বিশ্লেষকরা ধারণা করছেন মহড়ায় ভারতের ভূমিকা স্বাভাবিকভাবেই চীনের জন্য উদ্বেগ সৃষ্টি করবে বলে । ভারতের সাবেক নৌ প্রধান অ্যাডমিরাল অরুণ প্রাকেশ বলেছেন, মহড়ায় আমেরিকা এবং জাপানের সঙ্গে অংশ নেয়ার জন্য ভারতীয় সিদ্ধান্ত ফুটে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতও আমেরিকা এবং জাপানের উদ্বেগের অংশিদার -তাও এ সিদ্ধান্তের মাধ্যমে ফুটে উঠেছে।ভারতীয় সেনাসূত্রগুলো থেকে জানা যায়, মহড়ায় অংশ নেবে ভারতের দু’টি স্টিলথ ফ্রিগেট, একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং নৌ-রসদবাহী জাহাজ।
























