২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ

ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’ নিয়ে আসছে মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ। এর নাম ‘একাত্তর’।
এর অন্যতম চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী-গায়িকা রাফিয়াথ রশিদ মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেকে।এটি পরিচালনা করছেন তানিম নূর।
নির্মাণ কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আর আগামী ৫ মার্চ এর ট্রেলার অবমুক্ত করা হবে। সেদিনই রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক।
জানা যায়, ‘একাত্তর’-এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মিথিলা। আর মুক্তিযুদ্ধ নিয়েও প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করল ভারতীয় কোনও প্রতিষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ