আসন্ন সিজেকেএস হকি লীগ-২০১৭ এ অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের হকি দলের জার্সি উন্মোচন অদ্য ৫ নভেম্বর, ক্লাবের আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ হকি দলের জার্সি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন হকি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, সম্পাদক সাকিল আহমেদ তানভীর, ক্লাব কর্মকর্তা ওয়াহিদুল আলম সুমন, ভাইস চেয়ারম্যান জাবেদুল আলম সুমন, সামসুল হুদা মিন্টু, সুমন চৌধুরী, ইমরান আহমেদ, মোহাম্মদ করিম, সদস্য শাহাবুদ্দিন বাদশা, রুবেল আহমেদ বাবু, কাজী মইনুল হাসান প্রমূখ।
পোস্টটি যতজন পড়েছেন : 1






















