ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ছিনতাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপা এলাকা থেকে স্থানীয় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে দুর্বৃত্তরা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৭ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুরের মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা আব্দুল মান্নানকে (৪০) আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, দক্ষিণ বারতোপা মহিলা সমিতি থেকে উত্তোলিত কিস্তির টাকা নিয়ে ফিরছিলেন আব্দুল মান্নান। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে কমপক্ষে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা পদ্মা হাসপাতাল ও পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কে বা কারা হামলা করেছে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করা যায়নি।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ