ব্যতিক্রমধর্মী এক নির্বাচন অনুষ্ঠিত হল খাগড়াছড়ির হাফছড়িতে

ইউসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),

আর্থনিউজ২৪: খাগড়াছড়ির হাফছড়িতে জালিয়াপাড়া আদর্শ সমাজ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে পোষ্টারে পোষ্টারে ছেয়ে যায় পুরো এলাকা। প্রচার প্রচারণায় দেখা গেছে ইউপি নির্বাচনকেও হার মানিয়েছে। নির্বাচনে সভাপতি/ সম্পাদকসহ ৫টি পদে ১৭জন প্রার্থী প্রতিদন্ধীতা করে। ব্যতিক্রমধর্মী এক নির্বাচন অনুষ্ঠিত হল খাগড়াছড়ির হাফছড়িতেশুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহনকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে তৈরী হয় উৎসবের আমেজ। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ৩টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ আব্দুল কাদের আনারস প্রতীক নিয়ে ১৪৯ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিন মাছ প্রতীক নিয়ে ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ মাহবুবুল হক (মাষ্টার), রিটার্নিং অফিসারের দায়িত্বে মোঃ আবদুস সালাম মাষ্টার ও পিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রহিম মজুমদার। এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষকের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ