দুর্বৃত্তরা বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ওপরচাকপাড়ার বিহারের বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে । এ ঘটনা ঘটে গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাইশারি ইউনিয়নে উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নের উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার ছেলের বৌ খাবার দিতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর জবাই করা মরদেহ দেখতে পায়। গত দু`বছর ধরে তিনি উপচাকপাড়া বৌদ্ধ মন্দিরে উপসনায় নিয়োজিত আছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার কাজী আহসান জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা এখনও জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নাইক্ষ্যাংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) কাজী আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও বৌদ্ধ ভিক্ষুর হত্যার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি।






















