১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বোমা বানাতে গিয়ে নিহত চার

বোমা বানাতে গিয়ে এর বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এমন ঘটনা ঘটে। আবার একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রোববার রাতে মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

বোমা বিস্ফোরণে নিহতরা হলেন স্থানীয় তৃণমূলশাসিত পঞ্চায়েত সদস্য কালাম শেখ এবং তৃণমূলকর্মী সিমু শেখ, ইসরায়েল শেখ ও সুখু শেখ।

বোমা বিস্ফোরণের ঘটনায় মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনায় নিহত ও আহতদের সবাই তৃণমূলের সমর্থক।

এর আগে প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বোমাশিল্প চলছে। গতকাল রোববারের ঘটনা তাঁদের সেই বক্তব্যেরই সমর্থন করছে বলে দাবি বিজেপির।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ