২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেশি হাসলেও হার্ট এট্যাক!

নতুন তথ্য উঠে এসেছে। বেশি আনন্দের মুহূর্তগুলো বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরির পাশাপাশি মানুষের হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে সুইজারল্যান্ডের একটি গবেষণা বলছে। এ সময় হার্টের একটি অংশ অতিরিক্ত প্রসারিত হয়, ফলে সেটি বাড়তি চাপ তৈরি করে।

দি ইউনিভার্সিটি হসপিটাল জুরিখের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত রাগ বা ভয়ের অনুভূতিও একই রকম সমস্যা তৈরি করতে পারে।

আরও জানা যায়,তবে প্রতি কুড়ি জনের অন্তত একজন অতিরিক্ত আনন্দের খবরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন, বলছেন গবেষকরা। যদিও এ ধরণের সমস্যা সাময়িক, কিছুক্ষণ পরেই আবার মানুষজন ভালো বোধ করতে পারেন।১৭৫০ জনের উপর ওই গবেষণাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ হৃদপিণ্ডজনিত জটিলতা যে সময় তৈরি হয়, তার মধ্যে রয়েছে জন্মদিনের অনুষ্ঠান, ছেলের বিয়ে, পাঁচ দশক পরে কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা, দাদি হওয়ার খবর, প্রিয় দলের জয়, ক্যাসিনোর জ্যাকপট জয় ইত্যাদি। তাই একটু কম হাসুন। হাসলেও মুচকি মুচকি হাসুন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ