বেগম জিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবনে রংপুর, বরিশালসহ পাঁচ জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় বিদেশী হত্যা করে বেগম জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি জামায়াত দেশকে নিয়ে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জ্বালাও পোড়াও করে সরকারের উৎখাতে ব্যর্থ হয়ে বেগম জিয়া এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ