বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ২০ বার লিখিতভাবে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য বলেছিলেন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
তবে আজকে পাকিস্তানিদের শেখানো বুলি তিনি আওড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এটিকে ঘৃণ্য, নিন্দনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ এর বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে।
শনিবার সকালে নেত্রকোনার মোক্তারপাড়া মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























