৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃদ্ধ মাকে নির্যাতন করায় আ’লীগ নেতা বহিষ্কার

বৃদ্ধ মাকে নির্যাতন

বানারীপাড়ায় বৃদ্ধ মাকে শারিরীক, মানসিক নির্যাতন ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে বাধা দেয়ার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে ৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

শনিবার বাইশারী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক লুৎফর রহমান পারভেজ স্বাক্ষরিত এ নোটিশ দেয়া হয়।

ওই নোটিশে বলা হয়েছে, সহিদুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দায়ীত্ব পালন করা অবস্থায় তার বৃদ্ধ মা রিজিয়া বেগমকে শারিরীক ও মানসিক নির্যাতন করার পাশাপাশি পশ্চিম বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের পথে বাঁধার সৃষ্টি করে আসছেন। এ বিষয়ে তার বৃদ্ধ মা রিজিয়া বেগম প্রায় এক সপ্তাহ আগে ইউনিয়ন আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ করেন।

পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক স্যামল চক্রবর্তী সরজমিনে তদন্ত করার জন্য ভারপ্রাপ্ত সম্পাদক লুৎফর রহমান পারভেজকে নির্দেশ দেন। সে অনুযায়ী ভারপ্রাপ্ত সম্পাদক লুৎফর রহমান পারভেজ সম্পতি সরেজমিনে তদন্ত করে উক্ত অভিযোগের সত্যতা পান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ