অভিনব ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। বিশ্ব নারী দিবস উদযাপনে এই অভিনব ঘোষণা দিলেন তারা। কি সেই অভিনব ঘোষণা, আগামী রোববারের এক ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকছেন নারীরা।
এনডিটিভি জানিয়েছে, নারী ক্রুদের দ্বারা পরিচালিত বিমানটি আগামী ৬ মার্চ অর্থাৎ রোববার নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের উদ্দেশে রওয়ানা হবে ।ওই বিশেষ বিমানটিতে পাইলটসহ মোট ১৪ জন ক্রু থাকবেন যাদের সবাই নারী। এটি ফেরত আসবে দু দিন পর ।
এটি একটি ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে। আগামী ৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের দিন দেশে ফেরত আসবে বিমানটি। ওই বিশেষ দিনে অভ্যন্তরীণ রুটেও নারীদের পরিচালিত একটি বিমান উড্ডয়নের পরিকল্পনা করেছে এয়ার ইন্ডিয়া। ৮ মার্চের ওই বিশেষ ফ্লাইটের ২০ ক্রুর সবাই থাকবেন নারী।
এয়ার ইন্ডিয়ার উর্ধ্বতন কর্মকর্তা আশ্বনি লোহানি ৬ই মার্চের ওই বিশেষ বিমানটিকে ‘নারী ক্ষমতায়নের’ প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
























