৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব দরবারে এখন আমাদেরকে গুরুত্ব দেয়া হয়

নুরুল ইসলাম নাহিদ বলেন, আগে আমাদের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তেমন গুরুত্ব দেয়া হতো না। কিন্তু এখন বিশ্ব দরবারে আমাদেরকে গুরুত্ব দেয়া হয়। বিভিন্ন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নেয়া হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এখন আর কেউ আমাদের দেশকে উপেক্ষা করতে পারে না, সবাই আমাদেরকে মূল্যায়ন করে। সম্প্রতি ইউনেস্কো বাংলাদেশকে যে স্বীকৃতি দিয়েছে এটা দেশের ভাবমূর্তির এই ইতিবাচক পরিবর্তনের ফল বলে মনে করেন নাহিদ। 

আজ সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তাকে দেয়া সংবর্ধনায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির মর্যাদা লাভ এবং ইউনেস্কোর চলমান অধিবেশনে ২০১৫-২০১৭ সালে সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রীকে এই সংবর্ধনা দেয় শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলো।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর এই স্বীকৃতির ফলে বাংলাদেশের মর্যাদা আরও উন্নীত হয়েছে। বিশ্ব দরবারে আমাদের অবস্থান আরও সুসংহত হলো।

তিনি বলেন, এই প্রাপ্তি শুধু আমার একা নয়; এটা গোটা জাতির প্রাপ্তি। এজন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানান। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ইউনেস্কোর অধিবেশনে ২০১৫-২০১৭ সালে শিক্ষামন্ত্রী সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম নাহিদ। এছাড়া গত ৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কো’র সদর দপ্তরে সংস্থার ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে স্বীকৃতির পর এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো’র লোগো ব্যবহার করতে পারবে। এখন থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রসারিত হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ