২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব ক্যান্সার দিবস পালিত হল চবিতে

সচেতনতামূলক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। ‘আমি আছি এবং আমি থাকবো’ এই প্রতিপাদ্যকে ধারণ করে এই আয়োজন করেছে বিভাগটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ১১ টায় ‘ক্যান্সার সচেতনতামূলক’ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বর্তমান বিশ্বে ক্যান্সার একটি মারাত্মক সমস্যা। এ রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। এ মারণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে সচেতনতার কোন বিকল্প নাই। উপাচার্য বলেন, সুশৃংখল জীবন-যাপন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ রোগের আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব।

চবি প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় চবি চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বসহ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ