বিল ক্লিনটনের বাড়িতে আগুন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরকানসাস অঙ্গরাজ্যে হোপ সিটির ক্লিনটনের ছেলেবেলার এই বাড়িতে শুক্রবার সকালে পুলিশ আগুন জ্বলতে দেখে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
হোপ পুলিশ বিভাগের প্রধান জেআর উয়িলসন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, আগুনে আরকানসাসের হোপ সিটির এই বাড়িটির ভিতরের একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
জীবনের প্রথম বছরগুলো এই বাড়িতেই কাটিয়েছিলেন বিল ক্লিনটন। ২০১১ সালে বাড়িটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে মর্যাদা দেয়া হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 1
























