২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানে সাবেক প্রেমিকার সঙ্গে যে কথা হয়েছিল মিঠুনের

বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানিয়েছেন বিখ্যাত হওয়ার আগে ছবির দুনিয়ায় জায়গা করে নিতে তাকে বেশ লড়াই করতে হয়েছিল। আর সেই সময়েই মন ভেঙেছিল তার। প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। যদিও পরে এর জবাব তিনি দিয়েছিলেন।

একসময়ে মন ভেঙেছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। হঠাৎই ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। সম্প্রতি এক রিয়্যালিটি শোতে অতীতের কথা প্রকাশ্যে আনলেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, বিখ্যাত হওয়ার আগে ছবির দুনিয়ায় জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল তাকে। আর সেই সময়ে মন ভেঙেছিল তার। প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মনখারাপ ছিল। সেই প্রসঙ্গেই তিনি রিয়্যালিটি শোতে বললেন, ‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হলো। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তার পর আরও বড় তারকা হলাম।’

মিঠুন আরও বলেন, একদিন আমি বিমানযাত্রা করছি। সেই মেয়েটিও ছিল ওই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হলো ওর অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম, ‘তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে’।

এটা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিল। মেয়েটি বলল, ‘আমার মনে হয়, আমি তখন ভুল করেছিলাম। আমার ওটা করা তখন ঠিক হয়নি।’ উত্তরে মিঠুন বলেছিলেন, ‘তুমি এসব না করলে হয়তো আমি এত বড় তারকাও হতে পারতাম না।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ