২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিভিন্ন পেশায় নেতৃত্বের জন্য ১৯ নারীকে অ্যাওয়ার্ড

দ্বিতীয়বারের মতো  ১৯ নারীকে বিভিন্ন পেশায় নারী নেতৃত্বের অবদানের জন্য ‘ইয়েলো প্রেজেন্টস ইন্সপাইরিং উইমেন অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে ।  নারীর ক্ষমতায়ন ও তাদের উৎসাহ দেয়ার লক্ষ্যে এ পুরস্কার প্রদানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে (বিবিএফ) সার্বিকভাবে সহায়তা করে ইয়েলো।

গত মঙ্গলবার নারী দিবস উপলক্ষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। ‘ইন্সপাইরিং উইমেন লিডারশিপ’ নামক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১৫ সালে প্রথমবারের মতো এই পুরস্কার দেয় বিবিএফ।

এবার মোট ১৬টি ক্যাটাগরি বা শ্রেণিতে রোল মডেল নারীদের পুরস্কার দেয়া হয়েছে।  

মাসব্যাপী মনোনয়নের পর করপোরেট ও ব্যবসায় খাতের নারীদের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেছেন দেশের একটি অভিজ্ঞ এইচ আর এক্সপার্ট টিম। এতে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোর কূটনীতিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ