১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলোয়ার নিলাম শুরু: আইকন ক্রিকেটাররা কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট বা খেলোয়ার নিলাম আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় রাজধানীর র‌্যাডিসন হোটেলের গ্র্যান্ড বল রুমে শুরু হয়েছে বিপিএলের খেলোয়ার নিলাম।
এবার টুর্নামেন্ট মাঠে গড়াবে ২ নভেম্বর। এ আসরে অংশ নিবে সাতটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। দলগুলো ইতোমধ্যে তাদের আইকন ক্রিকেটার নিশ্চিত করেছে।
ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটান্সে মাহমুদউল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসে সৌম্য সকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম ইকবাল, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা এবং সিলেট সিক্সার্সে সাব্বির রহমান থাকছেন আইকন হিসেবে।
সিলেট ছাড়া বাকি দলগুলো গত আসর থেকে চারজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে।
আজ খেলোয়ার নিলামে প্রতিটি দল দেশীয় সর্বনিম্ন ১০ জন থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে। ড্রাফট থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটারও নিতে হবে দলগুলোকে। এবার একাদশে পাঁচ জন বিদেশি ক্রিকেটার রাখা যাবে বলে দলগুলো আগেই পছন্দমতো অনেক বিদেশী তারকার সঙ্গে চুক্তি করেছে। একাদশে অন্তত তিন জন বিদেশী রাখতেই হবে প্রতিটি ম্যাচে।
এবার ড্রাফটে এ, বি, সি, ডি ক্যাটাগরি মিলে ১৩৬ জন দেশীয় ক্রিকেটারকে রাখা হয়েছে। বিদেশী ক্রিকেটারদের তালিকায় আছে ২০৬ জন। তবে ইতোমধ্যে দলগুলো ৬৩ জন বিদেশী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে ফেলায় আগামীকাল ড্রাফটে বিদেশীদের বিক্রির হার কম থাকবে।
এদিকে, বরিশাল বুলসের আইকন ছিলেন মুস্তাফিজুর রহমান। আর্থিক শৃঙ্খলা রক্ষা করতে না পারায় দলটি এবার বিপিএলে অংশ নিতে পারছে না। সেক্ষেত্রে মুস্তাফিজকে কোন দল পাবে তা আগামীকাল ড্রাফটেই ঠিক হবে। নিলামের মাধ্যমেই দলগুলো নিতে পারবে বাঁহাতি এ পেসার। তার ভিত্তি মূল্য থাকবে ৪৫ লাখ টাকা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ