বাংলাদেশ প্রিমিয়ার লীগ তৃতীয় আসরের জন্য ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে ছয় আইকন খেলোয়াড়কে দলে নিয়েছে ছয় ফ্রাঞ্চাইজি। এদের মধ্যে কুমিল্লা দলে নিয়েছে মাশরাফি মুর্তজাকে। আর সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
এছাড়া তামিম ইকবালকে চট্টগ্রাম, মুশফিককে সিলেট সুপার স্টার্স, মাহমুদুল্লাহ রিয়াদকে বরিশাল বুলস ও নাসির হোসেনকে দলে নিয়েছে ঢাকা ডাইনামাটস।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়ান।
এই অনুষ্ঠানে রংপুর রাইডার্স সৌম্য সরকারকে, ঢাকা ডাইনামাইটস মুস্তাফিজুর রহমানকে, বরিশাল বুলস সাব্বির রহমানকে দলে নিয়েছেন। আগামী ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর তৃতীয় আসর।
পোস্টটি যতজন পড়েছেন : ২০০
























