২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএলের দ্বিতীয় দিনে দর্শক শূন্য গ্যালারী

বিপিএলের উদ্বোধনী দিনে স্টেডিয়ামের কানায় কানায় ছিলো দর্শক।কিন্তু দ্বিতীয় দিনে চিত্রটা একটু অন্যরকম।দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স।

প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নিয়েছেন সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন।কুমিল্লার ব্যাটিং শেষের পর্যায়ে প্রায় কিন্তু এখনো গ্যালারির অনেক জায়গায় খালি।পূর্ব দিকের গ্যালারি দর্শকে ঠাসা থাকলেও পশ্চিম ও উত্তর দিকের গ্যালারি ফাঁকা রয়েছে।

রথম ম্যাচে সিলেট সিক্সার্স ঢাকা ডাইনামাইটসকে দাপটের সাথে হারিয়েছিলো সেই সাথে মাঠে ছিলো সিলেটবাসির দাপট।কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই রকম উল্লাশ দেখা যাচ্ছে না।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ