১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বিন লাদেন’ তকমা দিয়ে আমেরিকায় শিখ অনাবাসীকে বেধড়ক মারধর

‘সন্ত্রাসবাদী’ ও ‘বিন লাদেন’ তকমা দিয়ে আমেরিকায় এক শিখ অনাবাসীকে বেধড়ক মারধর করা হল৷ ৯/১১-র বর্ষপূর্তির ঠিক আগে শিকাগোয় এই ঘটনা ঘটল৷

গত মঙ্গলবার ইন্দর সিং মুক্কের নামের ওই বৃদ্ধর উপর হামলা চালানো হয়৷গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়৷‘নিজের দেশে ফিরে যাও সন্ত্রাসবাদী বিন লাদেন’ বলেও স্লোগান তোলে তারা৷

শিখ সম্প্রদায়ের এক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্কের মার্কিন নাগরিক। তাঁর দুই ছেলে-মেয়ে রয়েছে৷ ঘটনার দিন গাড়ি নিয়ে দোকানে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু পথে তাঁর গাড়ি আটকানো হয়৷অন্য একটি গাড়ি এসে তাঁর পথ আটকায়৷ মুক্কের তাঁর গাড়িটি রাস্তার ধারে নিয়ে যান৷কিন্তু অন্য গাড়ির চালক আক্রমণাত্মকভাবে মুক্কেরের গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির মধ্যেই মুক্কেরকে যথেচ্ছ কিল-চড় মারা হয়। তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন৷রক্তাক্ত অবস্থায় মুক্কেরকে হাসপাতালে ভরতি করা হয়৷তাঁর মুখে ছটি সেলাই করতে হয়েছে৷সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ