সামরিক মহড়ার সময় বিধ্বস্ত হয়েছে মিশরীয় এফ-১৬ জঙ্গি বিমান । এই ঘটনায় বিমানটির ক্রু নিহত হয়েছেন। সেনাবাহিনী সুত্রে বুধবার রাতে একথা জানা যায় ।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি এফ-১৬ জঙ্গি বিমান মহড়া চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানানো হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের থেকে এফ-১৬ জঙ্গি বিমান ও ফ্রান্সের কাছ থেকে রাফালে বিমানের চালান আসায় দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। লোকহিড মার্টিন কোম্পানি এফ-১৬ বিমান নির্মাণ করে এবং বিশ্বের প্রায় ২০টি দেশ এগুলো ব্যবহার করে। এএফপি।
পোস্টটি যতজন পড়েছেন : 18
























