দিনাজপুর বড়পুকরিয়া খনির কয়লা থেকে আরো ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে। আর এজন্য নির্মাণ করা হচ্ছে আরো একটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কাজের অগ্রগতি বেশ সন্তোষজনক।
হবে। দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুন মাসে চীন সরকারের দুই হাজার ৬৮৬ কোটি টাকা অর্থায়নে উক্ত বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়। এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ করে চীনা হারবিন কোম্পানি।
ইতোমধ্যে ওই দু’টি কেন্দ্র থেকে ১২৫ করে মোট আড়াইশ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। নতুন কেন্দ্রটিতে অপর দু’টি কেন্দ্রের চেয়ে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন
দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনকারী এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা হারবিন কোম্পানিকে পরামর্শক হিসেবে সহযোগিতা করছেন ভারতীয় স্ট্রেক ও বাংলাদেশি বিসিএমসিএল’র (বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড) প্রকৌশলীরা। ইতোমধ্যে উক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।
ডিজেলের মূল্য বেশি হওয়ায় স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দিকে সরকারের সিধান্ত বেশ আশাজনক। দেশের অন্যান্য কয়লা খনিগুলোতেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানা যায়। খনির ময়লা পানি পরিশোধের পরিবেশবান্ধব ব্যবস্থাও করা হচ্ছে। ফলে পরিবেশ দূষণ কমে আসবে।
বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা ২০১৮ সাল হলেও দ্রুতগতিতে কাজ করার ফলে আগামী বছরের শেষের দিকেই কেন্দ্রটি চালু করা হবে বলে আশা করা যাচ্ছে।




















