[ad id=”28167″]
সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, বিডিআর বিদ্রোহের সময় আমি ব্যবস্থা নিলে আমাকেই বিদ্রোহী বলা হতো। এই কারণে ব্যবস্থা নিতে পারিনি। কারণ যখন কোন দেশে একটি গণতান্ত্রিক সরকার থাকে সেখানে আমি সেনাবাহিনী প্রধান হিসাবে সরকারের একজন কর্মচারী মাত্র। ওই সময়ে চাইলেও নিজের সিদ্ধান্তে কোন সিদ্ধান্ত নেয়া যায় না। এই জন্য সরকারের সিদ্ধান্তের জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। সিদ্ধান্ত নিতে আমি বার বার তাগিদ দিয়েছি। আমার ওই সময়ের ভূমিকা নিয়ে কেউ কেউ না জেনে অনেক ভুল কথা বলার চেষ্টা করেন। কিন্তু অনেক কথা না জেনে বলা ঠিক না।
তিনি বলেন, আমি বিডিআর বিদ্রোহের ওই ঘটনা নিয়ে বই লিখছি। ইতোমধ্যে বইয়ের লেখা প্রায় শেষ পর্যায়ে। সেখানে সব ঘটনাই থাকবে। এমন অনেক বিষয় তুলে ধরবো যেই সব বিষয় মানুষ জানেন না। কারণ ওই সব ঘটনাও তুলে ধরা দরকার। ওই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে এমন খবর আগে থেকে আমি জানতাম না। কোন সতর্কবাণীও ছিল না। অন্তত আমার কাছে না। অন্য কারো কাছে থাকলেও সেটা আমার জানা নেই। ২০১৪ সালের ১৭ই জুন নিউ ইয়র্কে তার বাসায় দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।
প্রসঙ্গত ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। রাইফেলস সপ্তাহ ঘিরে উৎসবের আমেজ ছিল গোটা পিলখানায়। যথারীতি পিলখানার দরবার হলে বসেছিল বার্ষিক দরবার। সারা দেশ থেকে আসা বিডিআরের জওয়ান, জেসিও, এনসিওসহ বিপুলসংখ্যক সদস্যে তখন পরিপূর্ণ গোটা দরবার হল। দরবার হলের মঞ্চে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদসহ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বার্ষিক দরবার, সে এক আনন্দমুখর আলোকিত পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায় পরিবেশ। বিপথগামী বিডিআর জওয়ানরা দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। সিপাহি মাঈন ডিজির সামনে তাক করে বন্দুকের নল। আতঙ্কে কাঁপতে কাঁপতে এই ঘাতক গুলি চালাতে না পারলেও অপর জওয়ানরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে জীবনের কোলাহল স্তব্ধ হয় ৭৪টি পরিবারের। মৃত্যু-উল্লাসে ঘাতকরা দিশেহারা। খোঁড়া হয় গণকবর। আর তাতে সেনা কর্মকর্তাদের মাটিচাপা দেওয়া হয়।
উইকিলিকস ওয়েবসাইটে বিডিআর বিদ্রোহের যে তথ্য ফাঁস হয়েছিল জানতে ক্লিক করুন




















