বিএনপি নেতা এ্যানির জামিন আবেদন নাকচ

বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার পৃথক নয়টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার আইনজীবীর মাধ্যমে এসব আবেদন করেন। বেলা তিনটার পর এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নাশকতা, হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগসহ শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে তিন থানায় পৃথক এই নয়টি মামলা করা হয়। ২০১৩ সালে সূত্রাপুর থানায় ও ২০১৫ সালে পল্টন এবং মতিঝিল থানায় এই নয়টি মামলা করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ