২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতাদের কথা  উদভ্রান্তের প্রলাপের মতো মনে হয়- তথ্যমন্ত্রী

‘করোনায় প্রত্যেক মৃত্যুর জন্য সরকার দায়ী’ বিএনপি’র এ মন্তব্যের  তীব্র সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আসলে রুহুল কবির রিজভী আহমেদসহ অনেক বিএনপি নেতাদের কথা শুনে সেগুলো উদভ্রান্তের প্রলাপের মতো মনে হয়’।

আজ ‘ ডিইউজের সাংবাদিকদের পিপিই এবং করোনা মোকাবেলায় সুরক্ষা সরঞ্জাম বিতরণকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন,’আমি অপেক্ষায় আছি, বিএনপি নেতারা কখন বলবেন যে, করোনাভাইরাসের জন্যও সরকার দায়ী!  সমগ্র বিশ্ব আজ করোনায় থমকে গেছে। ইউরোপ-আমেরিকায় তারা প্রাণহানি ঠেকাতে পারছে না। বিশ্বে এ প্রাদুর্ভাব দেখার সাথেসাথেই আমাদের সরকার নানা ব্যবস্থা নেয়ায় অনেক উন্নত ও প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো আছে। কিন্তু তাই বলে আমরা বসে নেই, যে কোনো পরিস্থিতি হতে পারে, তা মাথায় রেখেই সরকার সমস্ত প্রস্তুতি নিচ্ছে।

মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে, দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা, মানুষের জীবনরক্ষায় নানা কর্মতৎপরতা চালানো – সরকারের এসকল কর্মকান্ডে দিশেহারা হয়ে বিএনপি কিছু ফটোসেশন করছে এবং সেখানে নানা কথাবার্তা বলে সরকারের কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

এদিকে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী দেবার জন্য প্রতিষ্ঠানমালিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আমার বিনীত অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। তা না করা হলে করোনায় আক্রান্তের সুযোগ থাকে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ