জেল হত্যা দিবসের আলোচনা সভায় মেয়র আ.জ.ম নাছির-
বিএনপি নির্বাচনে আসবে ধরে নিয়েই নৌকার বিনিময় নিশ্চিত করতে হবে
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবেই- এটা ধরে নিয়েই নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমাদের শক্ত অবস্থানের ভিত্তি গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারকে পেছন থেকে ধাক্কা দিতে বিএনপি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাই তারা বুঝে গেছে নির্বাচনে না এলে তাদের রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে। তিনি আজ বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন। তিনি ৩ নভেম্বর জেল হত্যার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার নীলনক্সা বাস্তবায়নের অংশ হিসেবে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করে বাঙালি জাতীয়তাবাদকে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা হয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পুনরুজ্জীবন লাভ করে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতিকে তখন পাপমুক্ত করেছেন, তখনই তিনি ১৫ আগস্ট ও ৩ নভেম্বর ঘাতকদের টার্গেটে পরিণত হন। ১৫ ও ৩ নভেম্বরের নীলনক্সার ষোলকলা পূর্ণ করতেই শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল। তিনি বলেন, আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও শেখ হাসিনা এখনো নিরাপদ নন। তাই আমাদেরকে জনগণের মাঝে থেকে স্বাধীনতা, গণতন্ত্র এবং শেখ হাসিনার জীবন রক্ষায় বিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। তার আগে দলকে তৃণমূল স্তর থেকেই ঐক্যের ভীতকে সুদৃঢ় করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শফিক ্পাদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হগক, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুনুর রশীদ, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আলী বক্স, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ চৌধুরী শমসের, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আবদুল আহাদ, দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ শহীদুল আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ ইয়াকুব, আবুল মনসুর, কামরুল হাসান বুলু, সৈয়দ আমিনুল হক, এড. কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের ছিদ্দিক আলম, মোহাম্মদ আবু তাহের, আলহাজ্ব শাহাবউদ্দিন আহমেদ, অধ্যক্ষ আসলাম হোসেন, কাজী আলতাফ হোসেন, আনসারুল হক, এ.এস.এম ইসলাম, আফসার উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, আব্দুস শুক্কুর, মোর্শেদুল আলম, ইকবাল চৌধুরী, মো: ইলিয়াছ, আব্দুল মালেক প্রমুখ। দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধ নিমিতকরণ এবং কালো ব্যাজ ধারণ। ১৯৭৫ এর ৩রা নভেম্বর জেল হগত্যায় নিহত জাতীয় চারনেতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা আলহাজ্ব ফজল কবির।





















