বিএনপির নেতাকর্মীদের ধরপাকড়ের নীতি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে

আর্থনিউজ২৪:শনিবার সন্ধ্যায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল না করে সরকার বিএনপির নেতাকর্মীদেরকে ধরপাকড়ের যে নীতি গ্রহণ করেছে তা পরবর্তীতে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে ।

তিনি আরো বলেন, মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিএনপিকে জঙ্গি বানানোর চেষ্টা করছে সরকার। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। সরকারের এসব নীতি ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে।

তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি নিশ্চিহ্ন করার চিন্তা করলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠবে। বর্তমানে দেশে বিদেশি হত্যাকাণ্ডসহ সব নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সরকার দায়ী।

বিএনপির এই প্রবীন নেতা আরও বলেন, দূরবিসন্ধি করে সরকার ভয়ঙ্কর পথ বেঁচে নিয়েছে। এসব ভয়ঙ্কর পথ বর্জন করার জন্য তিনি সরকারের প্রতি অাহ্বান জানান।

তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনের একটাই পথ তা হলো গণতন্ত্র ফিরিয়ে আনা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুটি পথ রয়েছে। (এক) সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। (দুই) সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জিয়াউর রহমান যে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সে গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি। জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ