বাহরিনে বোমা বিস্ফোরণে দুই পুলিশকর্মীর মৃত্যু

বাহরিনে বোমা বিস্ফোরণে মৃত্যু হল দুই পুলিশকর্মীর৷ জখম হয়েছেন আরও ছ’জন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে সিতরা৷ ২০১১ সাল থেকে অশান্ত বাহরিনের পরিস্থিতি৷বিদ্রোহে-বিক্ষোভে মদত দেওয়ার জন্য ইরানের ঘাড়েই দোষ চাপিয়েছিল বাহরিন প্রশাসন৷

গত কয়েক বছরে একাধিক হামলায় উত্তেজনা ছড়িয়েছে বাহারিনের বিভিন্ন এলাকা৷ আর এবার বোমা বিস্ফোরণে মৃত্যু হল দুই পুলিশকর্মীর৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ