৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বারিধারায় গাড়ির শো-রুমে ঢুকে গেল তেলের লরি, নিহত ১

রাজধানীর ভাটারা থানার বারিধারা জে-ব্লকে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শো-রুমে ঢুকে গেছে একটি তেলের লরি। এ ঘটনায় নিহত হয়েছেন অজ্ঞাত এক যুবক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাজু আহমেদ জানান, বারিধারা জে-ব্লকে পদ্মা অয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এ-ওয়ান গাড়ির শো-রুমের ভেতরে ঢুকে যায়। এ সময় একজন পথচারী গুরুতর আহত হন। পরে ওই যুবককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। তবে ঘাতক চালক ইব্রাহিম ও গাড়িটিকে জব্দ করা হয়েছে।

মো. আশরাফুল জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নামপরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থাও চলমান রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ