২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বারইয়ারহাটে হাতেনাতে দুই ছিনতাইকারী আটক

আকাশ ইকবাল, চট্টগ্রাম, মীরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে দিন দুপুরে এক ব্যবসায়ীর নগদ টাকা ছিনতাইকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির। আটককৃতরা হলো ছাগলনাইয়ার নিজকুনজরা গ্রামের ইসমাঈল হোসেনের পুত্র জহিরুল ইসলাম (২৪) ও বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র তোফায়েল হোসেন (২২)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার সময় বারইয়ারহাট রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বারইয়ারহাট বাজারের রেলগেইট এলাকা থেকে এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে নগদ চার লাখ টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা এর আগেও ছিনতাই ও ডাকাতির মত ঘটনায় জড়িত ছিল। রাজনৈতিক মহলে ভালো যোগাযোগ থাকার কারণে তারা বিভিন্ন সময় পার পেয়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ