১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবা হচ্ছেন শহীদ কাপুর

বলিউড সুপারস্টার অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। তাঁকে নিয়ে একসাথে দুই খবর। শিগগিরই প্রথমবারের মত অভিনয়েও নাম লেখাতে পারেন কাপুর পরিবারের এই পুত্রবধু। তবে তার আগে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই মা হতে পারেন মীরা। ফলেপ্রথমবার বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন শহীদ কাপুর!

খবরে জানা যায়, সদ্য অনুষ্ঠিত ল্যাকমি ফ্যাশনে র‌্যাম্পে হাটার পরই শহীদ ও মীরা একটি ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে। যা দেখে অনেকেই নাকি মীরার গর্ভবতী হওয়ার লক্ষণ খুঁজে পেয়েছেন। যদিও এই বিষয়ে টুঁ শব্দটি করতে রাজি হননি মীরা কিংবা শহীদ কাপুর!গত বছরের জুলাইয়ে মহা ধুমধামে দিল্লীর কলেজ পড়ুয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর।  সেই বছর না ঘুরতেই এবার শোনা যাচ্ছে এই আনন্দ সংবাদ!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ