মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর দুর্গম পাহাড়ী এলাকা ২নং ওয়ার্ড ক্যাংগারবিলের এক রাবার বাগান থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্রী মুর্শেদা বেগম (১৪) পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামের আলী হোসেন ফকিরের মেয়ে। সে ঈদগড় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।
মামলা সূত্রে জানা গেছে, বাইশারীর দুর্গম পাহাড়ী এলাকা ২নং ওয়ার্ড ক্যাংগারবিলের এলাকায় রবিবার বিকাল ৫টার সময় স্থানীয় ৭/৮ জন নারী পাহাড় থেকে ফুলঝাড়– সংগ্রহ করে উক্ত বাগানের ভিতর দিয়ে আসার সময় রাবার গাছের ডালে উড়না পেছানো অবস্থায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খরব দেন। ঘটনাটি তাৎক্ষণিক বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনিছুর রহমানকে মোবাইল ফোনে জানালে তিনি এ.এস.আই সোলাইমান ভূইয়া ও সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে উড়না পেছানো অবস্থায় রাত ৮টার সময় ঝুলস্ত লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, নিহত মুর্শেদা বেগমের পিতা আলী হোসেন ফকির বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকার অহিদুল আলম কোম্পানীর রাবার বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বাগানের ম্যানেজার ফারুক হোসেনের সাথে তার মেয়ের পরিচয় সুত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা দীর্ঘ ২বছর যাবৎ একে অপরকে ভালবেসে আসছিলো। এমনকি কয়েকবার মুর্শিদা বেগমকে নিয়ে অন্যত্র পালিয়েও গিয়েছিলো এ নিয়ে স্থানীয় ভাবে কয়েক দফা শালীসী বৈঠকেও হয়। কিন্তু ফারুক হোসনের পিতা মাতা উক্ত মেয়েকে কোন ভাবেই মেনে নিতে রাজী নয়। দীর্ঘ প্রেমের সূত্র ধরে প্রেমিক ফারুক হোসেনের সাথে দেখা করার জন্য ৫ কিলোমিটার পাহাড়ী পথ হেঁটে রবিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে যায় মুর্শিদা বেগম। এর পর থেকে তার আতœীয় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও সন্ধান পাননি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ম শ্রেণীতে পড়ুয়া মুর্শিদা বেগম নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১ ফেব্রুয়ারী (সোমবার) বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার দায়ে প্রেমিক রাবার বাগান ম্যানেজার ফারুক হোসেনকে ঈদগাঁও এলাকা থেকে রবিবার রাত ১০টার দিকে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। যার মামলা নং-১০। আটককৃত ফারুক হোসেন (২২) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদরমোকাম গ্রামের বাসিন্দা মোঃ আলমের পুত্র।
























