২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানের লামায় অনির্দিষ্টকালের জন্য শপিংমল ও মার্কেট বন্ধ ঘোষণা

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা(বান্দরবান): বান্দরবানের লামায় সব শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা।

শনিবার (০৯ মে) দুপুরে লামা বাজারের সকল ব্যবসায়ী, শপিং মল মালিক ও দোকানদার এবং দোকান মালিক সমিতির প্রতিনিধিরা নিজেদের উদ্যোগে মার্কেট বন্ধ রাখার বিষয়ে লামার উপজেলা প্রশাসনের সাথে বৈঠকে করে। লামা উপজেলা পরিষদের হলরুমে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে ব্যবসায়ীরা আরো জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে লামা বাজারের ব্যবসায়ীরা।

বৈঠকে সব শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। মার্কেটের পাশাপাশি ফুটপাতে কোনও হকার বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। তবে এই সিদ্ধান্তের বাহিরে থাকবে ঔষধের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার ও কীটনাশকের দোকান।

শপিং মল ও মার্কেট বন্ধ রাখার বিষয়ে মনিটরিং করতে লামা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাপান বড়ুয়াকে আহবায়ক করে ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে ব্যবসায়ীদের অনুরোধে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া ব্যবসায়ী নেতা জাপান বড়ুয়া, লোকমান হোসেন, তানবিরুল ইসলাম, আবু ঈসা, সোহেল, বিপ্লব নাথ, অস্পল দাশ সহ প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী বৈঠকে উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্যের স্বার্থে এমন সময়োপযোগী পদক্ষেপ নেয়ার সকল ব্যবসায়ী নেতা, দোকান মালিক ও দোকানদারকে লামাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানায়।

লামা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাপান বড়ুয়া বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ ঘোষণা চলবে। তিনি ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সুখে দুখে পাশে থাকতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ