২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সড়ক দূর্ঘনায় একজন নারী নিহত

 

কাজী মাহহমুদ কবির, বাগেরহাট :
বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের মংলা দ্বিগরাজ এলাকায় এক সড়ক দূঘর্টনায় আমিরুন নেছা (৪৫) নামের একজন নারী নিহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার আগে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। এরা হলেন খুলনা দাকোপ উপজেলার জালিয়া খালী গ্রামের বিমল ঢালীর স্ত্রী তুলনা ঢালী(৬০) রামপাল উপজেলা সদরের অনন্ত হালদারের স্ত্রী রুবি হালদার(৭২) আর বাকী দুজনের নাম পরিচয় জানা যায়নি। নিহত আমিরুন বেগম রামপাল উপজেলার হুড়কা গ্রামের মকবুল গাজীর স্ত্রী। মংলা থানার এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, খুলনা থেকে মংলাগামী লতা পরিবহনের একটি বাস উক্ত স্থানে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নছিমন কে ধাক্কা দিলে এ দুঘর্টনা ঘটে। আহতদের মধ্যে দুজন কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বাকী দুজন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ