বাইতুল মোকাররম সরকারি মসজিদে ওয়াবি মতালম্বী খতিব নিয়োগের প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) ঢাকা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, বাইতুল মোকাররম মসজিদে ঈমানী আকিদার বিপরীত মতবাদের খতিব নিয়োগ দেশের নব্বই শতাংশ সুন্নি জনগণের ঈমানী অধিকারী উপর মারাত্মক আঘাত। ইসলামের আসল ধারা ধ্বংস করে দেশকে তালেবানি রাষ্ট্র করার ষড়যন্ত্র।
ইমাম হায়াত আরও বলেন, কারআনুল করীম ও হাদিস শরীফের বিকৃত অপব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি মতবাদ ইসলামের মূল ধারা থেকে বিচ্যুত ও ঈমানের বিপরীত এবং ইসলামের প্রকৃত আদর্শের বিপরীত বাতিল মতবাদ। কোরআনুল করীম ও হাদিস শরীফে ইসলামের ছদ্মনামেই ইসলামের আসল ধারা ধ্বংসাত্মক অনেক বাতিল মতবাদের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, বোখারী শরীফসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে আরবের নজদ থেকে ইসলামের ধ্বংসকারী শয়তানের দল প্রাদুর্ভাব হবে বলে ওয়াবিবাদ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
ওয়াবি সালাফি শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি মতবাদ যেমন ঈমানী আকিদার বিপরীত তেমনি সব মানুষের জন্য দয়াময় আল্লাহতাআলা ও তার হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জীবনের নিরাপত্তা- অধিকার- স্বাধীনতা- মর্যাদা স্বীকার করে না বরং অস্বীকার ও উৎখাত করে একক ধর্মের নামে একক ধর্মরাষ্ট্রের নামে নিজেদের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কায়েম করে দ্বীন ও জীবন ধ্বংস করে।





















