বাংলাদেশ ভ্রমনে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার এ সতর্কতা জারি করে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে মধ্যপন্থী দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর জাপানী নাগরিক এবং ২৮ সেপ্টেম্বর ইতালির ত্রাণকর্মীকে হত্যা করে দুর্বৃত্তরা। পরবর্তীতে এ ঘটনার দায় স্বীকার করে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস।

যদিও বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর হামলার ঘটনা বিরল। কিন্তু সম্প্রতি ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির পর নিকট বছরগুলোতে মুক্তমনাদের ওপর হামলা বেড়ে গিয়েছে। সেই হামলা থেকে বাদ যায়নি বাংলাদেশি বংশদ্ভেূাত মার্কিন নাগরিকও।

ওই সতর্কতায় বলা হয়েছে, ‘বাংলাদেশে আবার বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে। যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটনা ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ