১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে হিন্দি ভাষার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে- ভারতীয় হাইকমিশনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের অনেক মানুষ টেলিভিশনে নিয়মিত হিন্দি ভাষার সিরিয়াল ও চলচ্চিত্র দেখেন উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে এ ভাষার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, এখানকার মানুষ (বাংলাদেশের নাগরিক) হিন্দি ভাষা বোঝেন, তবে লিখতে বা পড়তে পারেন না। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

হর্ষ বর্ধন শ্রিংলা আরও বলেন, যাঁরা হিন্দি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাঁদের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি বিভাগ বড় সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শিশির ভট্টাচার্যও অনুষ্ঠানে বক্তব্য দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ