পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার ঘোর কাটছেনা। এদিকে বাংলাদেশ চাচ্ছে পাকিস্তানে গিয়ে কেবল টি-টোয়েন্টিই খেলতে কিন্তু পাকিস্তান চায় বাংলাদেশ তাদের মাটিতে পুরো সিরিজ খেলুক ।
এ নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। এমনকি সামাজিক মাধ্যমেও উত্তাপ ছড়িয়ে পড়েছে।
সাবেক পাকিস্তানি অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ চান বাংলাদেশ পাকিস্তানে খেলতে আসুক এবং তাদের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক।
তিনি আরো বলেন বাংলাদেশ যেন সিরিজ বাতিল না করে, ‘বাংলাদেশ আমাদের ভাইয়ের মতো। যখন ওদের ক্রিকেটের অবস্থা নাজুক অবস্থা ছিল, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই তাদের আমাদের পাশে দাঁড়ানো উচিত।
এদিকে পাকিস্তান সরকার বলছে পাকিস্তান এখন পুরোপুরি নিরাপদ, সে কথাটা বারবার মনে করে দিচ্ছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলছেন, পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী সপ্তাহে হতে যাওয়া বোর্ড সভায়।
তাই এখনো কিছু বলা যাচ্ছে না আগামী সাপ্তাহে বোর্ড সভার পর বুঝা যাবে বাংলাদেশ পাকিস্তানে যাবে কি যাবেনা।
























