২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বসুন্ধরা সিটি শপিং মলে আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ৮ তলার ফুডকোর্টের আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিটির অষ্টমতলায় একটি খাবারের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসায় ইতিমধ্যে তিনটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। পরে কর্তৃপক্ষ মার্কেট থেকে সব লোকজন বের করে দিয়েছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ