বর্ষসেরা সেরেনা-জোকার

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) বিচারে মেয়েদের বিভাগে বর্ষসেরা টেনিস তারকা হিসেবে নির্বাচিত হলেন সেরেনা৷ বছরে চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যেই তিনটি জয় ৷ র‍্যাঙ্কিংয়ে বর্ষসেরা ৷ তাই সেরেনা উইলিয়ামস ও নোভাক জকোভিচ ছাড়া আর কেউ-ই ২০১৫ বর্ষসেরা খেতাব পেলেন না ৷ দু’জনেই তিন-তিনটি গ্র্যান্ড-স্ল্যাম জিতেছেন৷ তাই অন্যদিকে আইটিএফের বিচারে পুরুষদের মধ্যে বর্ষসেরা টেনিস তারকা নির্বাচিত হয়েছেন জোকার৷ বর্ষসেরা সম্মান পেতে আপ্লুত দু’জনেই৷

আবেগমথিত সেরেনা বলেন, ‘ এই নিয়ে ষষ্ঠবার আইটিএফ বিশ্বচ্যাম্পিয়ন নির্বাচিত হলাম৷ আমি গর্বিত বিশ্বসেরা খেতাব পেয়ে৷ এই বছর আমার দুর্দান্ত কেটেছে৷ এই সাফল্যের জন্যই বর্ষসেরা টেনিস তারকা নির্বাচিত হয়েছি৷’ অন্যদিকে বর্ষসেরা হয়ে আপ্লুত জোকারও৷ তিনি বলেন, ‘ এটাই আমার সেরা মরশুম৷এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে৷ ২০১৬-তেও একইভাবে পারফরম্যান্স করে যেতে চাই৷’ 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ